বাউবি-তে ব্যাচেলর অব এডুকেশন (বিএড) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর স্কুল অব এডুকেশন পরিচালিত ব্যাচেলর অব এডুকেশন (বিএড) প্রোগ্রামে ২০২৭ শিক্ষাবর্ষে (ব্যাচ-২০২৭) ভর্তির জন্য osapsnew.bou.ac.bd-এর মাধ্যমে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-এর ডিন অধ্যাপক আমিরুল ইসলাম স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। কোর্সটি অনাবাসিক।
আবেদনের যোগ্যতা
- অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
আবেদন সংক্রান্ত তথ্য
- আবেদনের তারিখ: ২০-১১-২০২৬ থেকে ৩১-১২-২০২৬ তারিখ পর্যন্ত।
- আবেদন ফি: ৮০০/- (আটশত) টাকা মাত্র।
- প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: ০৮-০১-২০২৭ তারিখ।
- অনলাইনে প্রবেশপত্র প্রাপ্তির তারিখ: ১৪-০১-২০২৭ তারিখ থেকে ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত।
- ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ২২-০১-২০২৭ তারিখ (দুপুর ৩.০০টা থেকে ৪.০০টা পর্যন্ত)।
- ভর্তি পরীক্ষার স্থান: বিএড প্রোগ্রামের স্টাডি সেন্টারসমূহ।
- ভর্তি পরীক্ষার নম্বর: ১০০ নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন (MCQ)।
- নম্বর বণ্টন: বাংলা-২৫, ইংরেজি-২৫, গণিত-২৫, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)-২৫।
- নিজস্ব মোবাইল নম্বর ও ই-মেইল আইডি ব্যবহার করে আবেদন করতে হবে।
- তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীগণ নির্ধারিত কোর্স ফি’র শতকরা ৬০ ভাগ ছাড় পাবে।
আবেদন প্রক্রিয়া
- যে কোনো ব্রাউজারের Address bar-এ https://osapsnew.bou.ac.bd টাইপ করে ব্রাউজ করুন। Offered Programs সেকশনের অধীনে School of Education (SOE)-এ ক্লিক করে বিএড প্রোগ্রামের পাশে প্রদর্শিত Apply Now বাটনে ক্লিক করুন। বিএড প্রোগ্রামে ভর্তি আবেদনের নির্দেশাবলি গুরুত্বসহকারে পড়ে পুনরায় Apply Now বাটনে ক্লিক করুন। অনলাইনে আবেদন ফরমটির General Information ধাপ যথাযথভাবে পূরণ করে Next বাটনে ক্লিক করুন। Personal Information ধাপ যথাযথভাবে পূরণ করে সদ্য তোলা ফটো (300×300 JPG Format) এবং আপনার স্ক্যান করা স্বাক্ষর (300×100 JPG Format) আপলোড করে Next বাটনে ক্লিক করুন। Academic Information ধাপে আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং অভিজ্ঞতার তথ্য (যদি থাকে) Professional Information ধাপে সঠিকভাবে পূরণ করুন। প্রদত্ত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং অভিজ্ঞতার প্রত্যয়নপত্র আপলোড করে Finish বাটনে ক্লিক করুন।
- সঠিকভাবে ফরম পূরণ শেষে আপনার মোবাইলে SMS এবং ই-মেইলে Temporary User ID ও Password প্রেরণ করা হবে। Proceed to Payment বাটনে ক্লিক করার পর প্রদর্শিত Online Payment Gateway সমূহ থেকে যে কোনো একটির মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। সফলভাবে ফি জমাদান শেষে “Payment has been completed successfully” মেসেজ প্রদর্শিত হবে এবং SMS ও ই-মেইলের মাধ্যমে অবহিত করা হবে।
- বিএড প্রোগ্রামে ভর্তির আবেদন ফি ৮০০/- (আটশত টাকা)। তবে, এক্ষেত্রে প্রযোজ্য অনলাইন চার্জ আবেদনকারী বহন করবেন। অনলাইন ভর্তি সংক্রান্ত আপনার যে কোনো পরামর্শ/অভিযোগের জন্য OSAPS-এর হেল্পলাইন নম্বরে অথবা ই-মেইলে (help.osaps@bou.ac.bd) অবহিত করুন।
- আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর কেবলমাত্র প্রাথমিকভাবে নির্বাচিতরাই ভর্তি পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং তাদের তালিকা বাউবি’র ওয়েবসাইটে ০৮-০১-২০২৭ তারিখে দেওয়া হবে। এছাড়া তাদেরকে মোবাইলে SMS-এর মাধ্যমে নিশ্চিত করা হবে।
বি.দ্রঃ ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশোধন, সংযোজন, পরিমার্জন এবং পরিবর্তন করতে পারবে। বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট বিধি-বিধান সকল আবেদনকারীর জন্য প্রযোজ্য হবে। কোনো আবেদনকারীর ভর্তির আবেদনে প্রদত্ত কোনো তথ্য অসম্পূর্ণ ও অসত্য প্রমাণিত হলে তার আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
যোগাযোগ
অনলাইনে আবেদনের জন্যঃ https://osapsnew.bou.ac.bd
Helpline: 01618-977237, 01907-451612 (সকাল ৮:৩০ থেকে বিকাল ৩:৩০ পর্যন্ত)
অসম্পূর্ণ, ভুল এবং মিথ্যা তথ্য প্রদান প্রমাণিত হলে ভর্তি কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF.jpg)
T Time Trend এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url